পাইকারী পণ্য ক্রয়ের জন্য অনুগ্রহ করে কল করুন... 01737323731

Jago Krishi

Welcome to our community

Forgot Password?

Enter your registered phone number to reset your password.

Back to Login

About Us

কার্যকর তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রতিষ্ঠান: Jago Krishi

ভূমিকা

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। শহর থেকে গ্রাম—প্রতিটি জেলা ও উপজেলার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। নিজ দেশ কিংবা বিদেশের মাটি যেখানেই হোক, মাটির গন্ধ, গ্রামীণ জীবন এবং প্রকৃতি আমাদের হাতছানি দিয়ে টানে।

প্রকৃতির এ টান থেকেই একজন মানুষ গ্রামীণ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে। মিশে থাকতে চায় গ্রামের মাটি ও প্রকৃতির মাঝে, পশু পাখির সাথে। প্রকৃতির এ টানেই কৃষিভিত্তিক বিভিন্ন কাজের মধ্যে সৌখিন/ফেন্সি মুরগির খামার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

অল্প জায়গা, স্বল্প পুঁজি ও অবসর সময় কাজে লাগিয়ে পরিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে এ খাত। তবে সবচেয়ে বড় সমস্যা—বিশ্বস্ত উৎস থেকে সঠিক জাতের ব্রিড/বাচ্চা এবং খামারের প্রয়োজনীয় এক্সেসরিজ ও উপকরণ সংগ্রহ করা।

অন্যদিকে, সবাই স্বাদ পেতে চায় নদীর টাটকা মাছ ও ফ্রেশ ফল এবং কৃষিজাত খাদ্যপণ্যের। কিন্তু প্রশ্ন এসে যায়—কোথা থেকে সংগ্রহ করবো সঠিক পণ্য, কীভাবে রাখাবো শতভাগ আস্থা?

মূলত উদ্যোক্তাদের এসব সমস্যার সমাধান এবং গ্রাহকদের অথেনটিক খাদ্যপণ্যের সমাহার নিয়ে কাজ করে যাচ্ছে জাগো কৃষি। আমরা চাই দেশর প্রতিটি উদ্যোক্তা সঠিক পণ্য পাবে, সবাই খাঁটি ও নিরাপদ খাদ্যপণ্য খাবে! ইন শা আল্লাহ! 

জাগো কৃষি সম্পর্কে (About Jago Krishi)

জাগো কৃষি উদ্যোক্তা ও গ্রাহকদের জন্য একটি বিশ্বস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম। আমরা ২০২১ সাল থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিতভাবে সৌখিন/ফেন্সি মুরগি, পাখি ও হাঁস সরবরাহ করে আসছি।

আমরা দেশের বিভিন্ন অনুমোদিত ও নির্ভরযোগ্য হ্যাচারি এবং সরবরাহকারীর কাছ থেকে বিভিন্ন জাতের সৌখিন/ফেন্সি মুরগি, পাখি ও হাঁসের জিরো বয়সের বাচ্চা সংগ্রহ করি এবং শতভাগ গুণগত মান নিশ্চিত করে উদ্যোক্তাদের নিকট পৌঁছে দেই। পাশাপাশি, সৌখিন খামারকে আরও সহজ করতে ২০২৬ সাল থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কৃষি/খামারের উপকরণ সরবরাহ কার্যক্রম শুরু করেছি।

একই সঙ্গে কৃষিভিত্তিক বিভিন্ন অর্গানিক ও ফরমালিনমুক্ত পণ্য—আম, লিচু, খেজুড় ও নদীর টাটকা মাছসহ নিরাপদ খাদ্যপণ্য সারা দেশে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। প্রতিটি উদ্যোক্তা ও গ্রাহকদের আস্থা এবং সন্তুষ্টি অর্জনই জাগো কৃষি’র সর্বোচ্চ অগ্রাধিকার।

আমাদের পণ্যসমূহ (Our Products)

উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের চাহিদা অনুযায়ী জাগো কৃষি’র পণ্যসমূহ প্রধানত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যথা— ১. লাইভস্টক (Livestock),  ২. এগ্রো/খামার ভিত্তিক এক্সেসরিজ এবং  ৩. কৃষিজাত খাদ্য পণ্য

  1.  জীবিত পণ্য (Livestock): লাইভস্টক পণ্য বলতে জীবিত প্রাণী—যেমন বিভিন্ন সৌখিন/ফেন্সি মুরগি, পাখি ও হাঁস ইত্যাদিকে বোঝায় হয়েছে।
  2.  খামার সামগ্রী ও সাধারণ পণ্য (Farm & Agro Products): খামার সামগ্রী পণ্য ও সাধারণ পণ্য বলতে ইনকিউবেটর (Incubator), ফিডার, হিটার, ফার্মিং মেডিসিন, ক্লিনিং ও ম্যানেজমেন্ট সরঞ্জাম ইত্যাদি।
  3.  কৃষি ভিত্তিক খাদ্যপণ্য (Agro-based Food Products): কৃষিজাত খাদ্যপণ্য বলতে বিভিন্ন অর্গানিক ও ফরমালিনমুক্ত (আম, লিচু, খেজুড়) পণ্য এবং নদীর বিভিন্ন টাটকা মাছ —ইত্যাদিকে বোঝায়।

আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি (Our Mission & Promise)

আমাদের মূল লক্ষ্য ও প্রতিশ্রতি একজন উদ্যোক্তাকে সঠিক পণ্য, দিকনির্দেশনা এবং নির্ভরযোগ্য সেবা প্রদান করা। অন্যদিকে গ্রাহকদের হাতে অথেনটিক এবং নিরাপদ খাদ্যপণ্য সরাসরি পৌঁছে দেওয়া। 

আমাদের মূল লক্ষ্যসমূহ—

  • ন্যায্য মূল্যে শতভাগ সুস্থ, সবল ও মানসম্মত সৌখিন লাইভস্টক পণ্য সরবরাহ করা
  • খামারি ও নতুন উদ্যোক্তাদের জন্য শিক্ষা ও সহায়ক পরিবেশ তৈরি করা
  • সকল গ্রাহকদের অথেনটিক, নিরাপদ এবং সঠিক খাদ্যপণ্য সরবরাহ করা
  • সর্বোপরি উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা 

 প্রতিষ্ঠাতার বার্তা (Founder’s Message)

আমি এম. এ. বারিক, জাগো কৃষি’র প্রতিষ্ঠাতা।

উত্তর বঙ্গের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই কৃষির সঙ্গে জড়িত ছিলাম। কৃষি শুধু একটি পেশা নয়—এটি আমাদের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির মূল ভিত্তি।

এই বাস্তবতাকে সামনে রেখে সিদ্ধান্ত নেই -গ্রাম থেকে নগরে, সৌখিন খামারি, নতুন উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের ন্যায্য মূল্যে সুস্থ ও মানসম্মত লাইভস্টক পণ্য, কৃষি উপকরণ এবং নিরাপদ খাদ্যপণ্য সবার নিকট পৌঁছে দিবো। সেই ভাবনা থেকেই য়ামার গড়ে জাগো তোলা জাগো কৃষি।

জাগো কৃষি মূলত এমন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যা দায়িত্ববোধ, প্রতিশ্রুতি—খামারি ও উদ্যোক্তাদের পাশে থাকা, তাদের স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়া এবং সকল গ্রাহকদের শতভাগ আস্থা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করে। 

জাগো কৃষি পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আন্তরিক শুভেচ্ছায়, এম. এ বারিক।

 

Introduction

Bangladesh is an agriculture-based country. From cities to villages, people in every district and sub-district are directly or indirectly connected to agriculture. Whether at home or abroad, the scent of soil, rural life, and nature always calls us back.

Inspired by this deep connection to nature, many people dream of becoming rural entrepreneurs. They wish to stay close to the land, live among nature, and work with animals and birds. As a result, hobby and fancy poultry farming has become increasingly popular in recent years.

With limited space, small investment, and spare time, this sector creates opportunities to meet family nutritional needs while generating additional income. However, one major challenge remains—finding reliable sources for quality breeds, day-old chicks, and essential farm accessories and equipment.

On the other hand, everyone desires fresh river fish, seasonal fruits, and safe agricultural food products. But the question arises—where can we find authentic products we can fully trust?

To address these challenges faced by entrepreneurs and to provide customers with authentic food products, Jago Krishi is working with dedication. Our goal is to ensure that every entrepreneur receives the right products and that everyone consumes pure and safe food—In Sha Allah.

About Jago Krishi

Jago Krishi is a trusted e-commerce platform for entrepreneurs and customers. Since 2021, we have been regularly supplying hobby and fancy chickens, birds, and ducks across various districts and sub-districts of Bangladesh.

We collect zero-day-old chicks of different fancy breeds from approved and reliable hatcheries and suppliers across the country. After ensuring 100% quality standards, we deliver them to entrepreneurs. Additionally, from 2026, we have started supplying essential agricultural and farm equipment to make hobby farming easier and more efficient.

At the same time, we are committed to delivering organic and formalin-free agricultural products—including mangoes, lychees, dates, and fresh river fish—across the country. Earning the trust and satisfaction of both entrepreneurs and customers is our highest priority.

Our Products

To meet the needs of entrepreneurs and various types of customers, Jago Krishi’s products are mainly divided into three categories:

  1.  Livestock: This includes live animals such as various hobbies and fancy chickens, birds, and ducks.
  2.  Farm Supplies & General Products: This includes incubators, feeders, heaters, farming medicines, cleaning tools, and farm management products.
  3. Agro-Based Food Products: Agro-based food products refer to agricultural food items, including various organic and formalin-free fruits (such as mangoes, lychees, and dates) as well as fresh river fish and other natural farm produce.

Our Mission & Promise

Our core mission and commitment are to provide entrepreneurs with the right products, proper guidance, and reliable service. At the same time, we are dedicated to delivering authentic and safe food products directly into the hands of our customers.

Our Core Goals

  • To supply 100% healthy, strong, and high-quality fancy livestock at fair and competitive prices
  • To create an educational and supportive environment for farmers and new entrepreneurs
  • To ensure the delivery of authentic, safe, and accurate food products to all customers
  • Above all, to achieve the highest level of satisfaction for both entrepreneurs and customers

Founder’s Message

I am M. A. Barik, the founder of Jago Krishi.

As a son of North Bengal, I have been connected to agriculture since childhood. Agriculture is not just a profession—it is the foundation of our life, culture, and economy.

With this understanding, I made a commitment: to deliver healthy and quality livestock, agricultural equipment, and safe food products at fair prices—from rural areas to urban customers, hobby farmers, and new entrepreneurs. From this vision, Jago Krishi was born.

Jago Krishi is an e-commerce platform built on responsibility and commitment—standing beside farmers and entrepreneurs, helping turn their dreams into reality, and maintaining 100% trust with our customers.

Thank you for being part of the Jago Krishi family.

With sincere regards,
M. A. Barik

অর্ডার করতে তথ্য দিন

ডেলিভারি
সাব টোটাল ৳ ০
ডেলিভারি চার্জ ৳ 70
সর্বমোট ৳ ৬০

পেমেন্ট সম্পন্ন করুন

bKashBkash
NagadNagad
RocketRocket
Send Money To: Personal
পেমেন্ট ভেরিফিকেশন

আপনার শপিং ব্যাগ (০)